অনলাইন ডেস্ক: বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে দেশে নতুন করে জঙ্গিবাদ ও চরমপন্থার ঝুঁকি তৈরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

​লন্ডনের ‘ওয়ান গ্রেট জর্জ স্ট্রিট’-এর গডফ্রে মিচেল রুমে আয়োজিত ‘সেফগার্ডিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ: রাইটস, ফ্রিডমস অ্যান্ড দ্য রুল অব ল’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে শেখ হাসিনা জানান, দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। দেশে সুশাসন, নিরাপত্তা এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন তিনি।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version