নিজস্ব প্রতিবেদক | Info Bangla
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বিক্রয়কেন্দ্রটির দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখারও অভিযোগ উঠেছে।
পরবর্তী সময়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশের মধ্যস্থতা ও সমঝোতায় আটক দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তুলে নেওয়া ওই দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই পরে ছেড়ে দেওয়া হয়।
