নিজস্ব প্রতিবেদক | Info Bangla

​নতুন বাংলাদেশে বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশের বাক স্বাধীনতার চর্চা নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই চরম অসন্তোষের বিষয় তুলে ধরে তৈরি করা ভিডিওর কারণে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলাম মামুন সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা আপলোড করেন। উক্ত ভিডিওতে তিনি সারাদেশে বিদ্যুতের ধারাবাহিক লোডশেডিং, তীব্র তেল-গ্যাস ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে নাগরিক জীবনের ভোগান্তির কথা তুলে ধরেন। জনদুর্ভোগের এই বাস্তব চিত্র তুলে ধরার পরপরই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

​ভুক্তভোগী শিক্ষকের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, উক্ত ভিডিওতে দেশের প্রচলিত সংকটের সত্য চিত্র ফুটে উঠলেও রাজনৈতিক প্রতিহিংসাবশত ও কণ্ঠরোধ করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলায় একজন সম্মানিত শিক্ষককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল। তারা এই ঘটনাকে নতুন বাংলাদেশের বাক স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন এবং অবিলম্বে সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলাম মামুনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version