ঢাকা:

ঢাকাস্থ চীনা দূতাবাসে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে কূটনীতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করতে অবিলম্বে বারিধারা এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই দাবি জানান এই জ্যেষ্ঠ সাংবাদিক।

পোস্টে উল্লেখ করা হয়, চীনা দূতাবাসে হুমকির ঘটনার পর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে পুলিশ কর্মকর্তারা দেখা করেন। সে সময় রাষ্ট্রদূত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাষ্ট্রদূত কেন ক্ষুব্ধ হয়েছেন তা পরিষ্কার না হলেও, এর পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে বলে মনে করেন সালাউদ্দিন সোয়েব চৌধুরী। চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর পুলিশ কর্মকর্তারা ঢাকাস্থ জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি’র সাথেও বৈঠক করেন।

চীন ও জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী উল্লেখ করে পোস্টে বলা হয়, এই বন্ধু রাষ্ট্রগুলোর দূতাবাস ও কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

পরিস্থিতি হালকাভাবে না নিয়ে কালবিলম্ব না করে বারিধারা এলাকার কূটনীতিক মিশনগুলোর সামনে ও আশেপাশে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করার আহ্বান জানান সালাউদ্দিন সোয়েব চৌধুরী। একই সাথে বারিধারা এলাকার প্রতিটি প্রবেশপথে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

 বন্ধু রাষ্ট্রগুলোর দূতাবাস ও কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাস্থ বারিধারা এলাকায় অবিলম্বে যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version