রংপুর প্রতিনিধি:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ‘আবু সাঈদ চত্বরে’ শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে লোকসমাগম কম হওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

গতকাল ১৬ জুলাই এক বক্তব্যে তিনি আয়োজকদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন।​অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, “ধারণা করেছিলাম, এ ‘আবু সাঈদ চত্বরে’ আবু সাঈদ স্মরণে একাকার হয়ে যাবে। তিল ধারণের জায়গা থাকবে না। কিন্তু হতাশ হয়েছি। আবু সাঈদের সহপাঠীরা এ আয়োজনকে কেন চমৎকার করতে পারলেন না? কেন অর্ধেক চেয়ার খালি পড়ে আছে?”​মন্ত্রীর বক্তব্যের পর অনুষ্ঠানস্থল ঘুরে দেখা যায়, পরিস্থিতি আসলে তাঁর ধারণার চেয়েও আরও নাজুক।

মন্ত্রী বক্তব্যে ‘অর্ধেক চেয়ার খালি’ থাকার কথা উল্লেখ করলেও, সরেজমিনে গিয়ে দেখা গেছে মাঠের প্রায় ৪ ভাগের তিন ভাগ (৭৫%) চেয়ারই সম্পূর্ণ শূন্য পড়ে ছিল।​শহীদ আবু সাঈদের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশের মতে, সমন্বয়হীনতা এবং দায়সারা প্রচারণার কারণেই এত বড় একটি আয়োজনে সাধারণ মানুষের উপস্থিতি আশানুরূপ ছিল না। তবে স্মৃতিচারণমূলক এই আয়োজনে আসন খালি পড়ে থাকার এমন দৃশ্য খোদ মন্ত্রীর পাশাপাশি উপস্থিত সাধারণ দর্শকদেরও হতাশ করেছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version