নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী সুমনের মরদেহ নিখোঁজ হওয়ার চার দিন পর উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজ তুরাগ নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।​দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে যান সুমনসহ স্থানীয় নেতা-কর্মীরা। সেখানে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে সুমনসহ মোট পাঁচজন নিখোঁজ হন।

ঘটনার পর থেকেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী।​ সুমন নিখোঁজ হওয়ার পর থেকে আজ তার মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত এই ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হলো।

এর আগে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। নিখোঁজ বাকিদের সন্ধানে উদ্ধার তৎপরতা ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চিলিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version