বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাবি

​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ৬ দফা দাবিতে এক মৌন প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

​সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো:

​১. সারা বাংলাদেশে ছাত্রলীগের সকল শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

২. বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির ‘শোন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৩. হামের টিকার অর্থ আত্মসাৎ করে সুপরিকল্পিতভাবে ৬ শতাধিক শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনূসের ফাঁসি এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।

৪. নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু বলাৎকারকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৫. কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলকারীদের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষাগুরুর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।

​কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ জানান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের আইনি হয়রানি বন্ধের লক্ষ্যে এই দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version