নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা আক্তার মিতা’র জামাতা আরমান রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আরমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাবরণ করার পর আজ তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

​তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা দোয়া করেন যেন মহান আল্লাহ তায়ালা মরহুম আরমান রহমানকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমিন।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার সময় ও স্থান স্থানীয়ভাবে দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version