‘দ্য পেপার ট্রেইল’: হাসিনা সরকারকে সরাতে ৩২৫ মিলিয়ন ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম

ডেস্ক রিপোর্ট | ঢাকা

মার্কিন সংবাদমাধ্যম CSB News USA-তে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র প্রায় ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লাখ) ডলার ব্যয় করেছে।


‘The Paper Trail: How Washington Spent Over $325 Million Dismantling Bangladesh’s Elected Government’ শীর্ষক প্রতিবেদনটি গত ১০ এপ্রিল প্রকাশিত হয়। এতে বলা হয়, বিভিন্ন মার্কিন গ্র্যান্ট ডাটাবেজ, কংগ্রেসনাল সাক্ষ্য এবং ডিক্লাসিফায়েড (উন্মুক্ত) নথিপত্র বিশ্লেষণের ভিত্তিতে এই হিসাব তুলে ধরা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের কয়েক মাস আগে থেকেই বাংলাদেশে নির্দিষ্ট কিছু খাতে অর্থ প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে এনজিও, সিভিল সোসাইটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির নামে এসব অর্থ স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর কাছে পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সিএসবি নিউজ দাবি করেছে, এই ঘটনাকে কেবল ‘স্বতঃস্ফূর্ত গণআন্দোলন’ হিসেবে দেখা ঠিক নয়; বরং এটি ছিল একটি দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত অর্থায়িত প্রকল্প। প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণে এমন ইঙ্গিত পাওয়া যায় যে, এই অর্থায়ন তৎকালীন নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে মুহাম্মদ ইউনুস -এর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


বিশ্লেষকদের মতে, প্রতিবেদনে উত্থাপিত তথ্য-উপাত্ত সঠিক প্রমাণিত হলে, তা দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *