Headlines

ড. ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিনিধি :

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে জারি হওয়া একটি লিগ্যাল নোটিশ।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠান। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টারা। এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তাদের দেশের বাইরে যাওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

আইনজীবীর মতে, তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করলে বিচারিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা জরুরি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর তিনি নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এই নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এখন দেখার বিষয়—সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং অভিযোগের তদন্ত কোন দিকে মোড় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *