Headlines

শেখ হাসিনার বিরুদ্ধে করা প্রথম মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২ এপ্রিল, ২০২৬

​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে, এটিই শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম কোনো মামলা যা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।

​ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৭ (মতিঝিল আমলী আদালত) এই আদেশ প্রদান করেন। মামলার সি.আর নং- ১৪৫০/২৪।

​নথি পর্যালোচনায় দেখা যায়, দণ্ডবিধির ১৪৭, ৩৬৫, ৩৬৬, ৩০৭, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বাদী ছিলেন মোঃ বাবুল সরদার চাখারী এবং বিবাদী হিসেবে নাম ছিল শেখ হাসিনা।

​আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাদী পক্ষ মামলাটি প্রত্যাহারের জন্য দরখাস্ত এবং জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জামসেদ আলম বাদী পক্ষের আবেদনটি পর্যালোচনা করে তা মঞ্জুর করেন। এর ফলে মামলাটি প্রত্যাহারের মূলে আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হলো।

​আইনজীবীদের মতে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলার মধ্যে এটিই প্রথম মামলা যা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার বা নিষ্পত্তি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *