জাতীয় সংগীত না পারায় নিয়োগ পেলেন না কেউ
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় এক অভাবনীয় ও হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার চারটি ইউনিয়নের পাঁচটি শূন্য পদের বিপরীতে অংশ নেওয়া ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি। নিয়োগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদনকারীদের কেউই শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় সবাই অকৃতকার্য হয়েছেন।গত বুধবার তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ পরীক্ষা…

