খুলনায় যুবদল নেতাকে র/গ কেটে হ/ত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬​

খুলনার দিঘলিয়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে খান মুরাদ নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত মুরাদ সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাজী গ্রামের খান মুনসুর আহমেদের ছেলে।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মুরাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিয়ে ভেতর থেকে তালাবদ্ধ করে দেন। তবে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মুরাদের দুই হাঁটুর নিচের রগ কেটে দেয় তারা।​র রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।​

দিঘলিয়া থানার ওসি মোহাম্মদ শাহ আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *