নিজস্ব প্রতিবেদক |

ঢাকা ​২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা থেকে শেষ মুহূর্তে কবি মোহন রায়হানের নাম বাদ পড়া নিয়ে সাহিত্য অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

পুরস্কারের জন্য মনোনীত হওয়া এবং অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়ার পরও মূল পর্বে তাকে পদক প্রদান না করায় এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।​কবি মোহন রায়হান দাবি করেছেন, কবিতা বিভাগে পুরস্কারের জন্য তিনি কোনো তদবির করেননি বরং কমিটি স্বতঃস্ফূর্তভাবে তাকে নির্বাচিত করেছিল। গত ২৫ ফেব্রুয়ারি এসএসএফ-এর উপস্থিতিতে পুরস্কার গ্রহণের রিহার্সেলেও তিনি অংশ নেন এবং আজ অনুষ্ঠানের শুরুতে বিজয়ীদের তালিকায় তার নাম ঘোষণা করা হয়। কিন্তু চূড়ান্ত পদক প্রদানের সময় তাকে আর মঞ্চে ডাকা হয়নি।​পরবর্তীতে জানা যায়,

৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার বিখ্যাত কবিতা ‘তাহেরের স্বপ্ন’-এর কারণে একটি মহলের প্ররোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে এই পুরস্কার বাতিল করানো হয়েছে। কবির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি জাতীয় পর্যায়ের পুরস্কারের চূড়ান্ত তালিকা থেকে এভাবে নাম বাদ দেওয়ার ঘটনাকে সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অপমানজনক এবং অনভিপ্রেত হিসেবে দেখছেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বাংলা একাডেমি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

Exit mobile version