নিজস্ব প্রতিবেদক |
ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬রাজধানীর হাজারীবাগে বখাটের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানার হায়দার হোটেল সংলগ্ন গলিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলের শিক্ষার্থী ছিল।
সে শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত সে।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে,
বুধবার রাতে হাজার হোটেল সংলগ্ন গলি দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা বিন্তিকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

