রাজধানীতে চাঁদা না দেওয়ায় চালককে মা/রধর, হাসপাতালে মৃ/ত্যু!

নিজস্ব প্র‍তিবেদক | ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টসের সামনে এই হামলার ঘটনা ঘটে। ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত নুরে আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি সপরিবারে রাজধানীর মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন এবং ওই রুটে লেগুনা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী মোড়ের কয়েকজন চালকের সঙ্গে নুরে আলমের চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সুফিয়া গার্মেন্টসের সামনে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, চাঁদা নিয়ে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *