ডেস্ক রিপোর্ট | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ দেড় বছর সক্রিয় থাকার পর বন্ধ করে দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পেজটি বন্ধ করার নির্দিষ্ট কোনো প্রশাসনিক কারণ দর্শানো হয়নি। তবে, গত ১৮ মাসের যাত্রায় পেজটির মাধ্যমে মানুষের অংশগ্রহণ ও মতামতের জন্য কর্তৃপক্ষ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের বার্তায় বলেছে:
”আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।”
আজকের পর থেকে এই পেজটি আর কোনো নতুন তথ্য পোস্ট করবে না বা জনসাধারণের মন্তব্য গ্রহণ করবে না।

