Headlines

খুলনার তেরখাদায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: গুরুতর আহত ১০

তেরখাদা (খুলনা): খুলনার তেরখাদা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের জের ধরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

​মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

​সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *