নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবন, যা বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত, সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ.কে.এম. জামাল উদ্দিন।
আজ বিকেল ৪টায় তিনি ভাঙচুরকৃত ওই বাসভবনে যাবেন এবং সেখানে অশ্রুপাত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন।
ডা. জামাল উদ্দিন এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, এই ন্যাক্কারজনক ভাঙচুরের প্রতিবাদ এবং শোক প্রকাশের এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

