চাঁপাইনবাবগঞ্জ জেলায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন— ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) এবং রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।

বিস্ফোরণে যে বাড়িতে বোমা তৈরি হচ্ছিল সেটি আংশিক ধসে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল। সাম্প্রতিক ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দেশে জঙ্গিবাদী তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কি না-তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *