বরিশালের রিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন–এর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন ব্যারিস্টার ফুয়াদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।১২৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট।
অন্যদিকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।এই আসনে মোট ভোটারসংখ্যা ছিল ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন একজন।নির্বাচনী ফলাফল প্রকাশের পর রাজনৈতিক মহলে ব্যারিস্টার ফুয়াদের এই বড় ব্যবধানে পরাজয়ের কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ ইস্যুতে তার অবস্থান ও রাজনৈতিক পরিচয় ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কি না তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।

