রাজবাড়ীর পাংশায় দুপুর ২টা এখন পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই

রাজবাড়ী প্রতিনিধি,ইনফো বাংলা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ভোটকেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন তো দূরের কথা, কেন্দ্রের ভেতর-বাইরে ছিল না উল্লেখযোগ্য ভিড়।কেন্দ্র প্রাঙ্গণে দায়িত্বরত কয়েকজন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও সাধারণ ভোটারের আনাগোনা ছিল সীমিত। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুপুর পর্যন্ত কেন্দ্রটি প্রায় ফাঁকাই ছিল।তবে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলছেন, দিনের শেষভাগে ভোটার উপস্থিতি বাড়তে পারে।উপস্থিতির প্রকৃত হার জানতে নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিসংখ্যানের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *