বিএনপি বাকিতে ঘুষ দিচ্ছে জামাত দিচ্ছে জান্নাত, নির্বাচনের পরে আসলে জনগণ কি পাবে?

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রচারণায় প্রতিশ্রুতির বন্যা। মাঠপর্যায়ে শোনা যাচ্ছে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভাষা কেউ দিচ্ছে দৈনন্দিন সুবিধার আশ্বাস, কেউ আবার নৈতিক ও আধ্যাত্মিক পুরস্কারের কথা বলছে। কিন্তু প্রশ্ন উঠছে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তব ভিত্তি কতটা, আর নির্বাচনের পরে সাধারণ মানুষ আদতে কী পায়?ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি প্রচারণায় ফ্যামিলি কার্ড, বাকি সুবিধা বা বিশেষ সহায়তার ইঙ্গিত দেওয়া হচ্ছে। অন্যদিকে জামাত ভোটকে আখিরাতের পুরস্কার এমনকি “জান্নাত”-এর সঙ্গে যুক্ত করে উপস্থাপন করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এগুলো মূলত আবেগনির্ভর বার্তা, যার লক্ষ্য ভোটারকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করা।একজন সাধারণ ভোটার নাম প্রকাশ না করার শর্তে ইনফো বাংলাকে বলেন,“কার্ড বা সুবিধার কথা শুনতে ভালো লাগে। কিন্তু আগেও তো অনেক কথা শোনা গেছে ভোটের পর আর খোঁজ থাকে না।”অন্যদিকে ধর্মীয় আবেগকে কেন্দ্র করে ভোটের আহ্বান নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সামাজিক গবেষকরা বলছেন, ভোট একটি নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটিকে পরকালের নিশ্চয়তার সঙ্গে সরাসরি যুক্ত করা ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রেও বিতর্কিত এবং রাষ্ট্রীয় বাস্তবতায় অপ্রাসঙ্গিক।রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ফজলে রাব্বি বলেন,“গণতান্ত্রিক নির্বাচনে ভোটার যা পাওয়ার কথা, তা হলো জবাবদিহি, সেবা, নীতি ও উন্নয়ন। কার্ড বা জান্নাত দুটোই প্রতীকী কথা; আইনি বা নীতিগতভাবে এগুলোর কোনো নিশ্চয়তা নেই।”বাস্তবতা হলো, নির্বাচন শেষে সাধারণ মানুষ সাধারণত যে বিষয়গুলোর মুখোমুখি হয় তা হলো দাম বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট, সেবা পেতে দীর্ঘসূত্রতা। প্রচারণার সময় দেওয়া ব্যক্তিগত বা আধ্যাত্মিক পুরস্কারের প্রতিশ্রুতি বাস্তবে কোনো লিখিত নীতি, বাজেট বা আইনি কাঠামোয় প্রতিফলিত হয় না।ভোট মানে কোনো পণ্য কেনাবেচা নয়, কিংবা পরকালের নিশ্চয়তার চুক্তিও নয়। ভোট হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া। আবেগী স্লোগান ও প্রতিশ্রুতির আড়ালে ভোটার যদি নীতি, কর্মসূচি ও জবাবদিহির প্রশ্ন না তোলে, তবে নির্বাচনের পরে পাওয়ার তালিকায় যুক্ত হয় শুধু হতাশা। উল্লেখ্য বেশির ভাগ ভোটার এবার নৌকা প্রতিক ছাড়া ভোটকে বর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *