কর্মীদের মানসিক স্বাস্থ্য ও কর্মপরিবেশ আরও আনন্দময় করতে অফিসে বিড়াল আনার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম Daraz

কর্মীদের মানসিক স্বাস্থ্য ও কর্মপরিবেশ আরও আনন্দময় করতে অফিসে বিড়াল আনার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম Daraz। অফিসের ভেতরে কয়েকটি বন্ধুসুলভ বিড়াল রাখার মাধ্যমে কর্মীদের চাপ কমানো ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Daraz কর্তৃপক্ষ জানায়, গবেষণায় প্রমাণিত যে প্রাণীর সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে এবং কর্মীদের মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়ে। সেই চিন্তা থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

অনেকেই বলছেন, দেশের কর্পোরেট পরিবেশে এ ধরনের উদ্যোগ সম্ভবত এই প্রথম। অফিসে বিড়াল পেয়ে কর্মীরাও বেশ উচ্ছ্বসিত। কাজের ফাঁকে বিড়ালের সঙ্গে সময় কাটানো তাদের জন্য হয়ে উঠেছে এক ধরনের মানসিক রিল্যাক্সেশন।

Infobangla মনে করে, Daraz-এর এই উদ্যোগ ভবিষ্যতে অন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও কর্মীবান্ধব ও মানবিক পরিবেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *