মানুষ এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবে না,বাংলাদেশের মানুষ এই নির্বাচন বয়কট করবে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হুসাইন সাদ্দাম

Infobangla নিউজ

আসন্ন নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এতে জনগণ অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হুসাইন সাদ্দাম। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করবে এবং সম্মিলিতভাবে বয়কট করবে।

ভারতীয় সংবাদমাধ্যম Zee 24 Ghanta-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হুসাইন সাদ্দাম। সাক্ষাৎকারে সাংবাদিক তার কাছে জানতে চান—আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য বলে তিনি মনে করেন।

এই প্রশ্নের জবাবে হুসাইন সাদ্দাম কড়া ভাষায় অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ইউনূস ফ্যাসিবাদী দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করছেন।

হুসাইন সাদ্দাম বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন কখনোই গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হতে পারে না। জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে।”

তিনি আরও বলেন, এই ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা সম্ভব নয় এবং জনগণ এর জবাব দেবে ভোট বর্জনের মাধ্যমে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং নির্বাচন নিয়ে বিতর্ক বাড়তে থাকায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই অবস্থায় নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে, তা নিয়েই এখন প্রশ্ন তুলছে বিভিন্ন মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *