হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কারাবন্দী যুবলীগ নেতা। শারীরিক অবস্থা গুরুতর, শিকল ও দড়ি বেঁধে চিকিৎসার অভিযোগ

২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা।

কারাবন্দি যুবলীগ নেতা মাকসুদুল আলম মাসুমের শারীরিক অবস্থা গুরুতর, হাসপাতালে শিকল ও দড়ি বেঁধে চিকিৎসার অভিযোগ
ঢাকা মহানগর যুবলীগ উত্তর অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাকসুদুল আলম মাসুম দীর্ঘ প্রায় ১৫ মাস ধরে কারাবন্দি রয়েছেন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে নয়টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তিনি জামিন পেলেও পরবর্তীতে নতুন করে আরও দুটি মামলা যুক্ত হওয়ায় এখনো মুক্তি পাননি।
কারাবন্দি অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর আকার ধারণ করেছে। তিনি একজন হৃদরোগী এবং চিকিৎসকদের পরীক্ষায় তার হৃদযন্ত্রে প্রায় ৬০ শতাংশ ব্লক ধরা পড়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়ও তাকে পায়ে শিকল ও হাতে দড়ি বাঁধা অবস্থায় রাখা হয়েছে। গুরুতর অসুস্থ একজন বন্দির ক্ষেত্রে এমন আচরণকে অমানবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights – UDHR) এবং International Covenant on Civil and Political Rights (ICCPR)-এর স্বাক্ষরকারী রাষ্ট্র। এসব আন্তর্জাতিক মানবাধিকার সনদে গুরুতর অসুস্থ বন্দির ক্ষেত্রে মানবিক চিকিৎসা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া চিকিৎসাধীন অবস্থায় কোনো বন্দির প্রতি অমানবিক বা অবমাননাকর আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে হাসপাতালে চিকিৎসার সময় শিকল বা দড়ি ব্যবহার করাকে Cruel, Inhuman and Degrading Treatment হিসেবে বিবেচনা করা হয়।
এ বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও গুরুতর অসুস্থ বন্দির মানবিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *