যে লোক সরকারের কাছে কিছু চাইতে আসে, তাকে সন্দেহের চোখে দেখবেন: প্রধান উপদেষ্টা

২৮ জানুয়ারি, ২০২৬, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা।

সরকারের কাছে কেউ কিছু চাইতে এলে তাকে সন্দেহের চোখে দেখতে বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, “আমরা খালি সরকারের কাছে দাবী করি, এটা দিতে হবে, ওটা দিতে হবে। তা দিতে হবে। কিন্তু যেই সরকারই দিতে শুরু করে ভুল লোক গুলা সামনে এসে দাঁড়ায়। ওরা এসে তা নিয়ে যায়। আসল লোকেরা পায় না। তো আমার সনির্বদ্ধ অনুরোধ সরকার থেকে কিছু চাইয়েন না। আসল লোক পাবে না কোনো দিন৷ ভুয়া লোকের কাছে যাবে, ভুয়া লোক আরও চাইবে। আপনার নাম দিয়াও চাইবে এবং সেই পাবে, যেহেতু তার শক্তি বেড়েছে। সরকারকে বারেবারে বিনতি করে বলবেন, আমাকে কিছু দিয়েন না। শুধু আমার নীতিটা ঠিক করে দেন। এই কাজটা করে দেন। বাকিটা আমরা সামাল দেবো। তাহলে আমাদের বাচানো হবে। যে-ই সরকারের কাছে কিছু চাইতে আসবে তাকে সন্দেহের চোখে দেখবেন। তাহলে জিনিসটা টের পাবে।”

আজ বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

পরে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *