কাঁচা ডিমে চুলের উজ্জ্বলতাবাড়ে কয়েকগুণ

Infobangla News Desk

চুলের যত্নে ডিমের ব্যবহার,স্বাস্থ্যজ্জ্বল ও মজবুত চুল পেতে নিয়মিত যত্নের বিকল্প নেই। বাইরে বের হওয়ার সময় ধুলাবালি ও দূষণের কারণে চুল সহজেই ক্ষতিগ্রস্ত হয়। ফলে চুল পড়া, রুক্ষতা ও নিস্তেজ ভাব দেখা দেয়। এ সমস্যা কমাতে প্রাকৃতিক উপাদান হিসেবে ডিম কার্যকর ভূমিকা রাখতে পারে।

ডিমে রয়েছে প্রচুর প্রোটিন, খনিজ উপাদান ও ভিটামিন বি কমপ্লেক্স, যা দুর্বল চুলকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধে সহায়তা করে। পাশাপাশি এটি চুলের বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

চুলের যত্নে ডিম ব্যবহারের কয়েকটি উপায় নিচে তুলে ধরা হলো—

১. ডিমের কুসুম ও টক দই
একটি ডিমের কুসুম ভালোভাবে ফেটে নিন। এতে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করে লাগান। দুই থেকে তিন ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল মজবুত ও উজ্জ্বল হবে।

২. ডিম ও মধু
একটি ডিম ভালোভাবে ফেটে এক থেকে দুই চা চামচ মধু মেশান। চুলের গোড়ায় লাগিয়ে এক থেকে দুই ঘণ্টা পর শ্যাম্পু করুন। সপ্তাহে একবার ব্যবহার করলে চুলে পুষ্টি জোগাবে।

৩. ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা
ডিমের সাদা অংশ ফেটে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। এটি চুল শক্ত করতে সহায়তা করে।

৪. ডিমের সাদা অংশ ও নারিকেল তেল
ডিমের সাদা অংশের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করলে চুলের রুক্ষতা কমে।

৫. ডিম, কলা ও নারিকেল তেল
একটি ডিম ফেটে তাতে একটি কলা চটকে ও সামান্য নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। ২০–২৫ মিনিট পর শ্যাম্পু করলে চুলের গোড়া শক্ত হবে এবং চুলের বৃদ্ধি বাড়বে।

সূত্র: বিউটি হেলথ টিপস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *