Headlines

বাংলাদেশকে আরও ২৪ ঘন্টা সময় দিলো আইসিসি

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও ২৪ ঘন্টা সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রিচার্ড কেটেলবরা একটি এক্স হ্যান্ডেল (টুইটার)বার্তায় এই তথ্য জানিয়েছেন।

এর আগের দুটি বার্তায় তিনি বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ বয়কটের জন্য অসুবিধায় পড়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে বলেন এই সিদ্ধান্ত “রাজনৈতিক” কিনা তদন্ত করবে আইসিসি। তদন্তে নিশ্চিত হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাৎক্ষণিক বরখাস্ত করা হতে পারে এবং ২০৩১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ওডিআই বিশ্বকাপের সহ-আয়োজক অধিকার হারাতে পারে।

ইনফো বাংলা/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *