Headlines

নতুন শিক্ষাবর্ষে সরকার প্রদত্ত বিনা মূল্যের পাঠ্যবই পায়নি বিপুলসংখ্যক শিক্ষার্থী।

নতুন শিক্ষাবর্ষে সরকার প্রদত্ত বিনা মূল্যের পাঠ্যবই পায়নি বিপুলসংখ্যক শিক্ষার্থী। এর মধ্যে সপ্তম ও অষ্টম শ্রেণির কোন বই পায়নি অনেক শিক্ষার্থী। এনসিটিবির তথ্য অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট বই ৩০ কোটি ২ লাখের বেশি। কিন্তু নতুন শিক্ষাবর্ষের শুরুতে ৬ কোটি ৬৬ লাখেরও বেশি বই সরবরাহ সম্ভব হয়নি।

শিক্ষার্থীরা বই না পাওয়ায় হতাশা এবং উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় অভিভাবকদের। সন্তানদের শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়া এবং শিক্ষায় নিরুৎসাহিত হওয়ার আশংকা করেন তারা। শিক্ষকরা বলছেন বই না পাওয়ায় শ্রেণিকক্ষে বসতে চায় না শিক্ষার্থীরা। একজন শিক্ষক বলেন, যাদের আর্থিক অবস্থা ভালো তারা হয়তো বিকল্প ব্যবস্থা করতে পারবে, কিন্তু যারা পারবে না তারা পিছিয়ে যাবে। একই চিত্র দেখতে পাওয়া যায় ২০২৫ শিক্ষাবর্ষের ক্ষেত্রে।

১৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব পাঠ্যবই পেয়ে যাবে বলে এনসিটিবির কর্মকর্তারা দাবি করলে সর্বশেষ তথ্য অনুযায়ী তা বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সরকারের প্রচেষ্টাকে দায়ী করছেন অভিভাবকরা।

অভিভাবক, শিক্ষক, এবং সাধারণ মানুষ দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একাধিক অভিভাবক হতাশা প্রকাশ করে বলেন, “এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে আন্তরিক নয়। তাদের কাছে পাঠ্যবইয়ের থেকে হ্যাঁ (গণভোট) ভোটের গুরুত্ব বেশি পরিলক্ষিত হচ্ছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *