রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যা।

রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যা।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে তেলের পাম্পের কর্মচারী রিপন সাহা (৩০)কে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার আবুল হাসেম সুজনের বিরুদ্ধে।

আজ (শুক্রবার) ভোরে আসামী সুজন নিজে চালানো ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি জিপ গাড়ি নিয়ে পাম্পে তেল নিতে গেলে ফিলিং স্টেশনের শ্রমিক রিপন সাহা তার গাড়িতে ৫ হাজার টাকার তেল দেন। কিন্তু তেলের টাকা পরিশোধ না করেই রাজবাড়ি যুবদলের সাবেক সভাপতি সুজন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে রিপন তার পিছু নেন। কিছুক্ষণ পর পাম্পের আরেক কর্মচারী জাকির হোসেন সড়কে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে সুজনকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *