বিশেষ প্রতিবেদক:

কানাডায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের প্রপার্টি ও বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে সম্প্রতি প্রচারিত সংবাদটি অসত্য ও ভিত্তিহীন বলে ফ্যাক্ট চেকে নিশ্চিত হওয়া গেছে। কানাডার ভূমি রেজিস্ট্রি (Land Registry) ও এমএলএস (MLS) নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত প্রপার্টিগুলোর নথিতে প্রকৃতপক্ষে অন্য ব্যক্তিদের নাম রয়েছে অথবা অন্য সহ-মালিকদের নাম বিদ্যমান।
​কানাডার অফিশিয়াল ভূমি রেজিস্ট্রি এবং এমএলএস নথি থেকে পাওয়া তথ্যানুযায়ী প্রপার্টিগুলোর প্রকৃত চিত্র নিচে তুলে ধরা হলো:

​১৪২ ক্লিনসাইড রোড (142 Cleanside Road, Toronto): এমএলএস নথির ‘Seller/Landlord Name’ অংশে মোহন প্রসাদ খারেল (Mohan Prasad Kharel) ও নমিতা মাইনালি (Namita Mainaly)-এর নাম রয়েছে, যেখানে ‘সাইফুল ইসলাম’ নামের কোনো উল্লেখ নেই।

​১৩৪৪ লরেন্স অ্যাভিনিউ ওয়েস্ট (1344 Lawrence Avenue West, Toronto): এমএলএস নথির ‘Seller/Landlord Name’ ঘরে জিউসেপ্পে ও মারিয়া চিয়ানফারানি (Giuseppe And Maria Cianfarani)-এর নাম রয়েছে, যেখানে সাইফুল ইসলামের নাম অনুপস্থিত।

​১০৬ বার ক্রিসেন্ট (106 Barr Crescent, Brampton): প্রদত্ত এমএলএস নথির তথ্য অনুযায়ী বিক্রেতা বা বাড়িওয়ালার স্থানে জেনিস মেরি ম্যাকাডাম (Janis Marie Macadam)-এর নাম উল্লেখ রয়েছে।

​৩৭ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ (37 McDonald Avenue, Toronto): প্রপার্টির এমএলএস নথিতে ‘Seller/Landlord Name’ ঘরে এনামুল হক ও চৌধুরী কুলসুমা বেগম (Haque Enamul & Chowdhury Kulsuma Begum)-এর নাম দেখা যায়।

​৭ ভিভিয়ান রোড (7 Vivian Road, Toronto): ল্যান্ড রেজিস্ট্রি নথিতে মালিকের ঘরে রুনা লায়লা খন্দকার ও সাইফুল ইসলাম (KHANDAKER, RUNA LAILA; ISLAM, SAIFUL)-এর নাম রয়েছে।

​৮২৫ চার্চ স্ট্রিম (825 Church Street 102, Toronto): ল্যান্ড রেজিস্ট্রি নথিতে সাইফুল ইসলামের পাশাপাশি মাশিয়াত সাইফ (Mashiyat Saif) ও মালিয়াত সাইফ (Maliyat Saif)-এর নাম সংযুক্ত রয়েছে।

​১২৫ ইউক্লিড অ্যাভিনিউ (125 Euclid Avenue, Toronto): এই প্রপার্টির নথিতে শাহনাজ ইসলাম ও সাইফুল ইসলাম (SHAHNAZ ISLAM & SAIFUL ISLAM)-এর নাম যৌথভাবে রয়েছে।

​১২৭০ বার্চভিউ ড্রাইভ (1270 Birchview Drive, Mississauga): নথিতে সাইফুল ইসলামের সাথে বিলকিস ফাতিমা জেসমিন (Bilkis Fatima Jesmin)-এর নাম সহ-মালিক হিসেবে উল্লেখ রয়েছে।

​২১ রকউড ড্রাইভ (21 Rockwood Drive, Toronto): এমএলএস নথিতে ফারজানা ইসলাম ও সাইফুল ইসলাম (FARJANA ISLAM; SAIFUL ISLAM)-এর নাম দেখা যায়।

​১০৮ এডিনবরা কোর্ট (108 Edinburgh Court, Toronto): ল্যান্ড রেজিস্ট্রি নথিতে মালিক হিসেবে ‘ঢালি, সাইফুল ইসলাম’ (Dhali, Saiful Islam) এবং ‘লায়লা, রুনা’ (Laila, Runa)-এর নাম রয়েছে।

​১৪৪৫ উইলসন অ্যাভিনিউ ৫০১ (1445 Wilson Avenue 501, North York, Toronto): ল্যান্ড রেজিস্ট্রি নথিতে সাইফুল ইসলামের (ISLAM, SAIFUL) সাথে নাসিমা তরফদার (TARAFDER, NASIMA)-এর নাম সহ-মালিক হিসেবে যুক্ত রয়েছে।

​ফ্যাক্ট চেক বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে, কেবল নাম বা সাধারণ পদবীর আংশিক মিলকে ব্যবহার করে কিংবা প্রকৃত মালিকদের তথ্য গোপন করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছিল। দাপ্তরিক নথি পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে যে কানাডার এসব প্রপার্টির সাথে নাভানা গ্রুপের সাইফুল ইসলাম সুমনের কোনো সম্পৃক্ততা নেই। 

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version