নিজস্ব প্রতিবেদক, উলিপুর (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রামের উলিপুর থানায় একটি পারিবারিক মামলায় গ্রেফতার হওয়া এক নিরীহ ব্যক্তিকে ‘ছাত্রলীগ নেতা বা ক্যাডার’ তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উলিপুর থানা পুলিশ বিভিন্ন অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে লাল শার্ট পরিহিত যে ব্যক্তিকে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে, তার নাম মো. আব্দুল মজিদ। তিনি উলিপুরের উমানন্দ জঙ্গল তোলা এলাকার বাসিন্দা।
​এলাকাবাসীর দাবি, আব্দুল মজিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, বরং তিনি অত্যন্ত অসহায় ও নিরীহ প্রকৃতির মানুষ। সম্পূর্ণ পারিবারিক একটি বিরোধের জেরে হওয়া মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। অথচ একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে বা বিভ্রান্তি ছড়াতে তার ওপর ভিত্তিহীনভাবে ‘ছাত্রলীগ’ তকমা লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

​এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, কোনো সাধারণ ও নিরীহ মানুষকে এভাবে রাজনৈতিক রঙ দিয়ে হয়রানি বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়।

​স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীর পরিবার প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন, যেন যেকোনো বিষয়ে সত্যতা পুরোপুরি যাচাই করে পরবর্তী আইনি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে, ভবিষ্যতে যাতে আর কোনো নিরীহ মানুষকে এমন ভিত্তিহীন প্রচারণার শিকার হতে না হয়, সে ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version