নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁও

​জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেছেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যই চূড়ান্ত ও কার্যকর হবে।

​শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহতের ঘটনা নিয়ে নতুন করে তদন্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে। ইতোমধ্যে তদন্ত হয়েছে, তবে প্রয়োজন হলে আবারও তদন্ত করা হবে। যেহেতু বিষয়গুলো এখন আদালতের প্রক্রিয়াধীন, তাই আদালতের সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী সব পদক্ষেপ নেওয়া হবে।”

​এর আগে মন্ত্রী ঠাকুরগাঁওয়ের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় তিনি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের গুরুত্বারোপের কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version