নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট এলাকায় কাপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে দুই পরিবারের তুচ্ছ বিরোধের জেরে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমেদ ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালচামট এলাকার ভাঙারি ব্যবসায়ী মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েল আহমেদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলদের বাড়ির প্রবেশমুখে কাপড় শুকানোর জন্য দড়ি টানাতে গেলে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সরফরাজের পরিবারের কয়েকজন সদস্য লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই সোহেল আহমেদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা দুজনেই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Breaking News
- হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: ৭২ দিনে প্রাণহানি ৫৫৫
- সিলেটে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা: ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা যুবশক্তি ও ছাত্রদল নেতা
- ‘ভারত যা চাইবে সব পাবে’: ট্রাম্পের ঘোষণায় নতুন করে সরগরম কূটনৈতিক মাঠ
- “রাজনীতির ময়দানে আবারও আওয়ামী লীগের পদধ্বনি: দ্রুত ফিরছে দলটি”
- নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা, আহত ১
- আওয়ামী লীগ নেতা ও সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফের কারাবন্দি অবস্থায় মৃত্যু
- জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর: অভিযুক্তরা ছাত্রদল নেতা
- রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই কারো, শেখ হাসিনাতেই আস্থা সবার
