ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা

নির্বাচনের নামে প্রহসন করে একটি ফল ঘোষণা দিয়ে অবৈধ ক্ষমতাকে বৈধ করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি বলেন, “বৈধ করলেই বৈধ হয়ে যায় না, দিন আসবে।”

সোমবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছে। নির্বাচনকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করে কেবল একটি আনুষ্ঠানিকতায় পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version